ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার পদ্মা প্রকল্পে ১ হাজার ৫৬২ কোটি টাকার অনিয়ম, নেপথ্যে কারা? মিরপুরে ফের আন্দোলনের চেষ্টা, ২৩ শ্রমিক আটক ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে কমতে পারে রাতের তাপমাত্রা সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ৫ কোটি টাকার ৬টি স্বর্ণের ‘ডিম’ উদ্ধার দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ বরিশাল-কুয়াকাটা রুটে মাসে হাওয়া সোয়া ৮ কোটি টাকা! ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাইয়ে দিতে ৫০ হাজার টাকা ঘুষ, অভিযোগ ইউপি কর্মকর্তার বিরুদ্ধে ডেঙ্গুতে প্রাণ গেল বেরোবির জুলাই যোদ্ধা চন্দন সূত্রধরের রাজস্ব কর্মকর্তার দুর্নীতির তথ্য নেওয়ায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:১৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭১৯ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিলের দুই নং গেট এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হানিফ খাঁন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল হানিফ খাঁন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রফিকুল খানের ছেলে। বর্তমানে হাতিরঝিল এলাকায় ভাড়া থাকতেন।

পথচারী কামরুজ্জামান জানান, গতরাতে হাতিরঝিল ২ নম্বর গেটের সামনে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যান ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আমরা কয়েকজন পথচারী তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা নিহতের কাছে থাকা মোবাইল পেয়ে তার পরিবারকে ঘটনাটি জানাই এবং তার পরিচয় পাওয়া যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার পদ্মা প্রকল্পে ১ হাজার ৫৬২ কোটি টাকার অনিয়ম, নেপথ্যে কারা?

হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত

আপডেট সময় ০১:১৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬