ঢাকা ০১:১১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ রেবেকা-রুবায়েতের যোগসাজশে রেলওয়ে স্কুলের লাখ লাখ টাকা লোপাট! একাধিক মামলার আসামি অমিতের শতকোটি টাকার সম্পদের তথ্য মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ পুলিশের খাতায় ‘পলাতক’, বাস্তবে শহরের নতুন ত্রাস হালিম মোল্লা! দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডিকে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি চায় ব্যবসায়ী সমিতি ঢাকা ওয়াসার পদ্মা প্রকল্পে ১ হাজার ৫৬২ কোটি টাকার অনিয়ম, নেপথ্যে কারা? মিরপুরে ফের আন্দোলনের চেষ্টা, ২৩ শ্রমিক আটক ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে কমতে পারে রাতের তাপমাত্রা

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাইয়ে দিতে ৫০ হাজার টাকা ঘুষ, অভিযোগ ইউপি কর্মকর্তার বিরুদ্ধে

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোখছেদুল ইসলামের বিরুদ্ধে এই ঘুষ গ্রহণের অভিযোগ তুলেছেন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হোসনেআরা।

সংযুক্ত ভিডিও ও তথ্যে জানা যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোকছেদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে এখন কোনো কথা বলব না।’ এ কথা বলে তিনি এড়িয়ে যান। মুঠোফোনে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ্ ফাতেমা তাকলিমা জানান, অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাইয়ে দিতে ৫০ হাজার টাকা ঘুষ, অভিযোগ ইউপি কর্মকর্তার বিরুদ্ধে

আপডেট সময় ১১:৪১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬