ঢাকা ০১:১১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ রেবেকা-রুবায়েতের যোগসাজশে রেলওয়ে স্কুলের লাখ লাখ টাকা লোপাট! একাধিক মামলার আসামি অমিতের শতকোটি টাকার সম্পদের তথ্য মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ পুলিশের খাতায় ‘পলাতক’, বাস্তবে শহরের নতুন ত্রাস হালিম মোল্লা! দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডিকে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি চায় ব্যবসায়ী সমিতি ঢাকা ওয়াসার পদ্মা প্রকল্পে ১ হাজার ৫৬২ কোটি টাকার অনিয়ম, নেপথ্যে কারা? মিরপুরে ফের আন্দোলনের চেষ্টা, ২৩ শ্রমিক আটক ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে কমতে পারে রাতের তাপমাত্রা

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২

রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় কুমিল্লার দাউদকান্দিতে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭২ বোতল স্কাফ সিরাপ জব্দ করা হয়।

সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনা করে। সাব-ইন্সপেক্টর রেজওয়ানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক এবং অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার মো. নাহিদ (২৬) এবং একই উপজেলার বাহিরগোড়া এলাকার আব্দুর রহিম মুন্না (২৬)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

রোগী পরিবহনের মতো জরুরি সেবার যানবাহনকে মাদক পাচারের কাজে ব্যবহার করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২

আপডেট সময় ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬