রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক অফিস সংলগ্ন এলাকায় গুলির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
আজ বুধবার এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাড্ডার ৩৮ নং ওয়ার্ডে অবস্থিত আমাদের একটি সাংগঠনিক অফিসে গুলির ঘটনা ঘটছে।
কে বা কারা করছে জানা যায়নি। অফিসে থাকা ব্যানার, পেস্টুন, আহ্বায়কের ছবিও ভাঙচুর করা হয়েছে। পুলিশ এ ঘটনা তদন্ত করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন।
অনলাইন ডেস্ক 

























