ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ নাগরিক দুর্ভোগ দূর করতে কুমিল্লায় সুজনের মানববন্ধন সাম্প্রদায়িক সংঘর্ষে শান্তির আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ১০ লাখ টাকায় করলেন কিডনি বিক্রির চুক্তি, পেলেন ৫০ হাজার দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক

ঢাকার বাতাস আজ ‘বিষাক্ত’

শীতের সকালে আবারও দূষণের চাদরে ঢাকা পড়েছে রাজধানী। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বেলা ১১টার দিকে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল নবম। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর সূচক অনুযায়ী, এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৮৫, যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে ফেলেছে।

নগরীর বিভিন্ন এলাকার মধ্যে বাতাসের মানের তারতম্য লক্ষ্য করা গেছে। এর মধ্যে দক্ষিণ পল্লবী এবং কল্যাণপুর এলাকার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। আইকিউএয়ারের তথ্যানুযায়ী, দক্ষিণ পল্লবীতে একিউআই স্কোর ২২১ এবং কল্যাণপুরে ২১৮ রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, এই স্কোর বাতাসের ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থাকে নির্দেশ করে।

তালিকায় এর পরপরই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা, গোড়ান, তেজগাঁওয়ের শান্তা ফোরাম, পীরেরবাগ রেললাইন, পুরান ঢাকার বেচারাম দেউড়ি এবং মাদানি সরণির বেজ এজওয়াটার এলাকা। এসব এলাকার বাতাসও বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণের মূল কারণ বাতাসে ভাসমান অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। সোমবার সকালে ঢাকার বাতাসে এই ক্ষতিকর বস্তুকণার পরিমাণ ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত নিরাপদ মানদণ্ডের চেয়ে ২০ গুণেরও বেশি।

উল্লেখ্য, একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে তা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। আর স্কোর ৩০১ ছাড়ালে অবস্থাকে দুর্যোগপূর্ণ বা ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

ঢাকার বাতাস আজ ‘বিষাক্ত’

আপডেট সময় ১২:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬