ঢাকা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় দুই শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ রেবেকা-রুবায়েতের যোগসাজশে রেলওয়ে স্কুলের লাখ লাখ টাকা লোপাট! একাধিক মামলার আসামি অমিতের শতকোটি টাকার সম্পদের তথ্য মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ পুলিশের খাতায় ‘পলাতক’, বাস্তবে শহরের নতুন ত্রাস হালিম মোল্লা! দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডিকে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি চায় ব্যবসায়ী সমিতি ঢাকা ওয়াসার পদ্মা প্রকল্পে ১ হাজার ৫৬২ কোটি টাকার অনিয়ম, নেপথ্যে কারা? মিরপুরে ফের আন্দোলনের চেষ্টা, ২৩ শ্রমিক আটক

নেত্রকোনা-৪ আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ

ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে চমকপ্রদ এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বিকেলে নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। এর ফলে একই আসনে স্বামী-স্ত্রীর ভোটের লড়াইয়ের পথ সুগম হলো। উল্লেখ্য, তাহমিনা জামান শ্রাবণী এর আগে ২০১৮ সালের নির্বাচনেও অংশ নিয়ে উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনে এবার মোট তিনজন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে শুধু তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়ন বৈধ হয়েছে। বাকি দুজনকে হতাশ হতে হয়েছে। যাচাই-বাছাইয়ে সিপিবি প্রার্থী জলি তালুকদারের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকারের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদিকে, নেত্রকোনা-৪ আসনে আরও দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। তারা হলেন—ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মোখলেছুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নেত্রকোনা-৪ আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ

আপডেট সময় ০৬:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬