ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর মক্কার কাছে হুতি ড্রোন ভূপাতিত, তীব্র নিন্দা জামায়াত আমিরের গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০ চামড়াজাত শিল্পের উন্নয়নে নজর দিচ্ছে সরকার: রিজভী ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নরসিংদী-৫ আসনে এমপি হওয়ার লড়াইয়ে সর্বকনিষ্ঠ প্রার্থী তাহমিনা

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার জাতীয় রাজনীতির মাঠে নেমেছেন ছাত্রনেত্রী তাহমিনা আক্তার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’-এর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। দলীয় প্রতীক ‘আপেল’ নিয়ে তিনি ভোটের মাঠে লড়বেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নরসিংদী-৫ আসনে জমা পড়া মোট ১১ জন প্রার্থীর মধ্যে তাহমিনা আক্তারই সর্বকনিষ্ঠ। বর্তমানে তার বয়স ২৫ বছর ২ মাস ২২ দিন।

রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, তরুণ এই প্রার্থীর বিত্তবৈভব নেই বললেই চলে। হলফনামার তথ্যানুযায়ী, তাহমিনার ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে মাত্র ২ হাজার ৫০০ টাকা। এছাড়া তার হাতে নগদ অর্থ রয়েছে ২ লাখ ১০ হাজার টাকা। কৃষি খাত থেকে তার বার্ষিক আয় ২ লাখ ২০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত এবং শিক্ষাগত যোগ্যতায় বিএ (অনার্স) পাস।

রাজনীতিতে তাহমিনা আক্তার একেবারে নতুন মুখ নন। এর আগে তিনি ডাকসু নির্বাচনে ‘বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট’-এর প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে নির্বাচনের দিন কারচুপির অভিযোগ এনে তিনি ভোট বর্জন করেছিলেন।

সে সময় তিনি অভিযোগ করেছিলেন, ‘‘শিবির সমর্থিত প্রার্থীর পক্ষে আগে থেকেই ব্যালট পূরণ করে রাখা হয়েছে এবং জালিয়াতির মাধ্যমে তাদের জেতানোর জন্য প্রহসনের ভোট হচ্ছে।’’ তখন তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ভিসি ও সংশ্লিষ্টদের পদত্যাগ এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

নরসিংদী-৫ আসনে এমপি হওয়ার লড়াইয়ে সর্বকনিষ্ঠ প্রার্থী তাহমিনা

আপডেট সময় ১২:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬