ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমতলীতে ডিবি পুলিশের অভিযানে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ পীরগাছায় উপস্বাস্থ্য কেন্দ্রের প্রসূতি সেবার সরকারি অটোরিকশা বিক্রি করলেন মেকার লেবু মিয়া গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে চাপ: পেট্রোবাংলা ডিজি নাজমুল হাসানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন, নারী কর্মকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বেরোবিতে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাতিয়ায় দোকানিদের বের করে ৪ দোকানে তালা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা দিনাজ উদ্দিন কীর্তন আর ধর্মীয় গানে সম্প্রীতির সুর ছড়াচ্ছে কালিয়াকৈরে গীরেন পাগলার মেলা বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর আ.লীগ নেতার মৃত্যু এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ

বেরোবিতে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্য ও অসাম্প্রদায়িক আদর্শ আমাদের চিরকাল অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য ও জীবনদর্শন ছড়িয়ে দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম। এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ এবং সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক ড. মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান। ‘নজরুল বর্ষ উদযাপন কমিটি ২০২৬’-এর আহ্বায়ক প্রফেসর ড. মো. শাহজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমতলীতে ডিবি পুলিশের অভিযানে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বেরোবিতে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬