ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝাড়ফুঁকের নামে কিশোরীকে বশ, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক কবিরাজের! বিক্রি হবে শেখ হাসিনার সম্পত্তি, অর্ধেক অর্থ পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার আমতলীতে ডিবি পুলিশের অভিযানে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ পীরগাছায় উপস্বাস্থ্য কেন্দ্রের প্রসূতি সেবার সরকারি অটোরিকশা বিক্রি করলেন মেকার লেবু মিয়া গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে চাপ: পেট্রোবাংলা ডিজি নাজমুল হাসানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন, নারী কর্মকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বেরোবিতে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাতিয়ায় দোকানিদের বের করে ৪ দোকানে তালা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা দিনাজ উদ্দিন কীর্তন আর ধর্মীয় গানে সম্প্রীতির সুর ছড়াচ্ছে কালিয়াকৈরে গীরেন পাগলার মেলা বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়া ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান। তবে রিটার্নিং কর্মকর্তার এই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার কথা জানিয়েছেন তাসনিম জারা।

শনিবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম নথিপত্র পর্যালোচনা শেষে ডা. তাসনিম জারার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, ‘‘আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং নির্বাচন কমিশনে আপিল করব।’’

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা ও আসন ভাগাভাগির সিদ্ধান্তের বিরোধিতা করে গত ২৭ ডিসেম্বর দল থেকে পদত্যাগ করেন ডা. তাসনিম জারা। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে দল ছাড়ার ঘোষণা দিয়ে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থাকার কথা জানিয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝাড়ফুঁকের নামে কিশোরীকে বশ, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক কবিরাজের!

ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় ১২:২৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬