সংবাদ শিরোনাম ::
লতিফপুরের চানপুর-হাটুভাঙা রাস্তার বেহাল দশা কুমিল্লা সদর দক্ষিণ থানার এসআই জনি কান্তি দে’র বিরুদ্ধে ৮৪ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগ কর্মীদের নামে শত কোটি টাকার ঋণ নিয়ে বিদেশে পলাতক আদনান ইমাম শতকোটি টাকার মালিক সাব-রেজিস্ট্রার কামরুল ও তার স্ত্রী রিক্তা মুক্তিযোদ্ধা বাবার সরকারি ‘বীর নিবাস’ বিক্রির অভিযোগ ছেলের বিরুদ্ধে বাঁ পায়ের জাদুতে গোল করে চমক দেখালেন জাইমা রহমান সন্ধ্যার মধ্যে ৯ দেশের জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, কেমন হতে পারে স্কালোনির একাদশ ইন্টারনেট না পেয়ে আমগাছে উঠে হাজিরা দিলেন শিক্ষক যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্রটি বৈধ বলে রায় দেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন। এর ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথে আর কোনো আইনি বাধা রইল না।

একই দিন এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে এই আসনে হেভিওয়েট প্রার্থীদের নির্বাচনী লড়াইয়ের চিত্র ক্রমশ স্পষ্ট হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের মহাসচিব নিজেই নির্বাচনে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিলেন। ওই ঘোষণাতেই ঠাকুরগাঁও-১ আসনে নিজের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লতিফপুরের চানপুর-হাটুভাঙা রাস্তার বেহাল দশা

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপডেট সময় ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬