ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর মক্কার কাছে হুতি ড্রোন ভূপাতিত, তীব্র নিন্দা জামায়াত আমিরের গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০ চামড়াজাত শিল্পের উন্নয়নে নজর দিচ্ছে সরকার: রিজভী ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার এনসিপি ছাড়লেন তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:৩৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৭৬২ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতার জেরে ডা. তাসনিম জারার পদত্যাগের রেশ কাটতে না কাটতেই এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করলেন তার স্বামী ও দলটির অন্যতম নীতিনির্ধারক খালেদ সাইফুল্লাহ। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়কের পাশাপাশি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পলিসি ও রিসার্চ উইং’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর এক সংক্ষিপ্ত পদত্যাগপত্র জমা দিয়ে তিনি দল ছাড়ার ঘোষণা দেন। চিঠির অনুলিপি দলের সদস্য সচিব আখতার হোসেনকেও পাঠানো হয়েছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন খালেদ সাইফুল্লাহর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে খালেদ সাইফুল্লাহ বিস্তারিত কোনো কারণ উল্লেখ না করে কেবল লিখেছেন, ‘‘আমি এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি।’’

এর আগে গত রোববার বিকেলে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট ও আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসে। দলের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে ঠিক আগের দিনই দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনে এনসিপির মনোনীত প্রার্থী ডা. তাসনিম জারা পদত্যাগ করেন। দল ছাড়ার পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে লড়ার ঘোষণা দিয়েছেন।

জানা গেছে, এনসিপি ছাড়ার পর খালেদ সাইফুল্লাহ এখন স্ত্রীর নির্বাচনী প্রচারণায় পুরোপুরি সময় দিচ্ছেন। তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থিতার জন্য প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ ও মনোনয়নপত্র জমা দেওয়ার কাজে তাকে সার্বক্ষণিক স্ত্রীর পাশে দেখা গেছে।

উল্লেখ্য, এই দম্পতি উচ্চশিক্ষিত এবং রাজনীতিতে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন। খালেদ সাইফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। অন্যদিকে, ডা. তাসনিম জারা ঢাকা মেডিকেল কলেজ ও যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

এবার এনসিপি ছাড়লেন তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ

আপডেট সময় ১১:৩৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬