ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলা, উত্তেজনা তুঙ্গে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে অধ্যাদেশ জারি এশীয় সহযোগিতা জোরদারে সিকা সম্মেলনে বাংলাদেশের তিন প্রস্তাব পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম এলাচ মজুত, জিরায় মেয়াদের তথ্য নেই: চট্টগ্রামে জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা গণপূর্তের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক বামনায় মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স স্কুলে মারামারি করা স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

গ্যালারিতে ক্যাচ নিলেই বল রেখে দিতে পারবেন দর্শকরা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৬৮৩ বার পড়া হয়েছে

ক্রিকেট খেলার অন্যতম প্রাণ দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে অভিনব নিয়ম চালু করছে বিগ ব্যাশ লিগ। মাঠে দর্শকের সরব উপস্থিতি বাড়ানোই এর উদ্দেশ্য। ‘দর্শক ক্যাচ’ নিয়ম অনুযায়ী, বিগ ব্যাশ লিগের পরের আসরে গ্যালারিতে ক্যাচ নিতে পারলেই বল নিজের করে নিতে পারবেন দর্শকরা।

এই ধরনের নিয়ম রয়েছে বেসবলে, সেখান থেকে অনুপ্রাণিত হয়েছে বিগ ব্যাশ। মেজর লিগ বেসবলে গ্যালারিতে বসে ক্যাচ নিতে পারলে আর বল ফেরত দিতে হয় না দর্শকদের।

ছেলে ও মেয়েদের বিগ ব্যাশে এই নিয়ম চালু হচ্ছে আংশিকভাবে। ম্যাচের দুই ইনিংসের প্রথম ওভারে ছক্কা হয়ে যদি গ্যালারিতে বল যায় এবং সেটি ক্যাচ নিতে পারেন, তাহলে বল বাসায় নিয়ে যেতে পারবেন দর্শকরা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাংকিং পার্টনার ‘ওয়েস্টপ্যাক’ এই উদ্যোগের স্পন্সর হয়েছে। রবিবার নারী বিগ ব্যাশের প্রথম ম্যাচ থেকেই কার্যকর হয়ে যাবে এই নিয়ম।

প্রতি ইনিংসে ওয়েস্টপ্যাক ব্র্যান্ডের বল দিয়ে খেলা শুরু হবে। একইসঙ্গে আম্পায়াররা নিজেদের পকেটে একটি বাড়তি বল রাখবেন। প্রথম ছয় বলে যতবারই বল গ্যালারিতে দর্শকরা ক্যাচ নিতে পারবেন, ততবারই তারা স্মারক হিসেবে সেটি রেখে দিতে পারবেন। আর আম্পায়ারের পকেটে থাকা বাড়তি বল দিয়ে খেলা শুরু করা হবে। তবে এক ইনিংসের প্রথম ওভার শেষে নতুন কুকাবুরা বল দিয়ে বাকি ১৯ ওভার খেলা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন

গ্যালারিতে ক্যাচ নিলেই বল রেখে দিতে পারবেন দর্শকরা

আপডেট সময় ০৫:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫