ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

ভয়ে বাড়িতে ফেরেনি স্কুলছাত্রী, পুকুরে মিলল মরদেহ

  • যশোর প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতায় মাহমুদা সিদ্দিকা (১৩) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়ির পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মাদরাসা থেকে ফেরার পথে বাড়ির পাশে একটি দোকান থেকে মালিকের অনুপস্থিততে প্যাকেটে হাত দিয়ে রুটি নেয় মাহমুদা। বিষয়টি এক নারী দেখতে পেয়ে চিৎকার দিলে দোকান মালিক এসে মেয়েটিকে ভর্ৎসনা করার পাশাপাশি বইপত্র কেড়ে রাখে। পরে বাড়িতে গিয়ে মেয়েটির বাবা-মাকে জানায়। লজ্জায় মেয়ের মা এসে দোকানদারের সামনে মেয়েকে জুতা খুলে মারপিট করেন। এরপর ভয়ে মেয়েটি আর বাড়ি ফেরেনি। পরিবারও রাতভর গোপনে মেয়েকে খুঁজে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে পুকুরে স্থানীয়রা চুল ভেসে থাকতে দেখেন। পরে উদ্ধার করে নিশ্চিত হন যে সেটি নিখোঁজ মাহমুদার মরদেহ।

স্থানীয়রা জানান, মরদেহ উদ্ধারের সময় মেয়েটির শরীরে কোনো পোশাক ছিল না। পরে একই পুকুর থেকে তার জামা ও ওড়না উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। সচেতন মহলের দাবি- এটি কেবল ডুবে মৃত্যু নয়, এর পেছনে রহস্যজনক কিছু থাকতে পারে।
এ বিষয়ে মাহমুদার বাবা আনিসুর হক বলেন, আমার মেয়ে সাঁতার জানতো না। তাই সে পানিতে পড়ে মারা গেছে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

ভয়ে বাড়িতে ফেরেনি স্কুলছাত্রী, পুকুরে মিলল মরদেহ

আপডেট সময় ০৯:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫