ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলন শেষে মাঠ পরিষ্কার করলেন নেতাকর্মীরা

ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলন শেষে মাঠে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। যা উপস্থিত সবার নজর কেড়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদ্য নির্বাচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামু ও জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েসের নেতৃত্ব দলটির নেতাকর্মীরা সম্মেলনস্থল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে পরিষ্কার অভিযান চালায়।

সম্মেলনস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্ল্যাকার্ড, ব্যানার, পানির বোতল ও অন্যান্য বর্জ্য তারা ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে ফেলেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দেওয়ার পরিবর্তে পরিচ্ছন্নতার কার্যক্রমে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান চলে।

নেতাকর্মীরা জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাছাড়া গতকাল সোমবার আমাদের সমাবেশ ছিল, তাই অনেকে ইচ্ছায়-অনিচ্ছায় মাঠে ময়লা-আবর্জনা ফেলেছে। এ জন্য সম্মেলন শেষে আজ মাঠ পরিষ্কার করা আমাদের দায়িত্ব ছিল। আমরা মাঠের মতো এ দেশ থেকে সব ময়লা-আবর্জনা দূর করে একটি সুন্দর, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

সদ্য নির্বাচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, গতকাল আমাদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা এসেছিল। এতে তারা খাবার প্যাকেট-পানির বোতলসহ মাঠে আবর্জনা করে রাখে। তাই আমরা সকলেই মিলে আগের পরিবেশে ফিরিয়ে দিতেই মাঠ পরিষ্কারে নেমেছি।

জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মামুন উর রশিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্যই পরিষ্কার-পরিচ্ছন্নাতায় নেমেছি। মন-মানসিকতায় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। এই দলের মধ্যে তার প্রতিফলন ঘটাতে হবে। আর তাই আমরা আজকে আমাদের সম্মলনের মাঠটি পরিষ্কারে নেমেছি।

এর আগে সকালে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুর করিমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, ছাত্রদলের সভাপতি মো. কায়েস আলীস প্রমুখ।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন। দীর্ঘ ৮ বছর পর গতকাল সোমবার জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন জেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী। আর সভাপতি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আগেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিনকে নির্বাচিত ঘোষণা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলন শেষে মাঠ পরিষ্কার করলেন নেতাকর্মীরা

আপডেট সময় ০৯:০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫