ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার মূলহোতা গ্রেপ্তার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে প্রথম হামলার মূলহোতা সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম দ্বীন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বটতলা এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকার নওশের আলী শেখের ছেলে। তিনি গ্রেপ্তার এড়াতে শহরের বটতলা এলাকায় বাসা ভাড়া করে আত্মগোপনে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যপক সহিংসতার ঘটনা ঘটে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ, ইউএনও, এনসিপি নেতাকর্মীসহ বিভিন্ন সরকারি স্থাপনায় কয়েক দফায় হামলা চালায়। ওইদিন এনসিপির নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছানোর আগ মুহূর্তে মঞ্চে হামলা ও চেয়ার ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দেন সরকারি বঙ্গবন্ধু কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম দ্বীন ইসলাম। পরে পুলিশ বাদী হয়ে করা মামলায় তাকে আসামি করা হয়। ঘটনার পর থেকে নিজ বাড়ি ছেড়ে শহরের বটতলা এলাকায় বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন দ্বীন ইসলাম। আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে অভিযান চালিয়ে আটক করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় করা বেশ কয়েকটি মামলার এজাহার নামীয় আসামী দ্বীন ইসলাম। তাকে প্রথমে আমরা সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার মূলহোতা গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৫৬:০১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫