ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

ফতুল্লায় ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ১১:১৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইভন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি পেশায় ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। পরিবারের দাবি, চাঁদা নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার ওসমানী স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। পরে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের ভাই মাহিয়ান জানান, খবর পেয়ে ফতুল্লার ওসমানী স্টেডিয়াম এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ওখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি দাবি করেন, ‘আমার ভাই ইন্টারনেট ব্যবসা করতো। শফিকুল, সাইফুল ও বাবু ওরা আপন তিন ভাই এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। ওরা চাঁদাবাজি করতো। গত রমজানের সময় একটি ভবনে চাঁদা নিতে গেলে আমার ভাই (ইভন) তাদের বাধা দেয়। সেখান থেকেই ওদের সঙ্গে পূর্বশত্রুতা। এর জেরে আজ ওরা তিনজনসহ আরও কয়েকজন মিলে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে।’
নিহত ইভন ফতুল্লার বাসিন্দা এম এ আজম বাবুর সন্তান। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তার একটি কন্যাসন্তান রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

ফতুল্লায় ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:১৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫