ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তাকে হত্যা, আসামি গ্রেপ্তার

  • বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় ১০:৫১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

বগুড়ায় পেট্রলপাম্পের কর্মকর্তা ইকবাল হোসেনকে (৩০) হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় রাকিবুল ইসলাম রতন (২৬) নামের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার রাকিবুল ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ব্যবস্থাপক ইকবালকে হত্যার এ ঘটনা ঘটে। পরের দিন রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে রাকিবুলকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, গ্রেপ্তারের পর রাকিবুল স্বীকার করেছেন, সে শনিবার ভোররাতের দিকে ঘুমন্ত অবস্থায় পেট্রলপাম্পের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেন। এরপর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈর গিয়ে আত্মগোপন করেন। পেট্রলপাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে দাবি করেন রাকিবুল ইসলাম।

এর আগে শনিবার দিবাগত রাতে শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হত্যার এ ঘটনা ঘটে। পরদিন রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। পরে তার লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ফিলিং স্টেশন থেকে হত্যাকাণ্ডের সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে। তাতে দেখা যায়, ঘুমন্ত ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তাকে হত্যা, আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫