ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

হাতীবান্ধায় জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনের জন্য সবাইকে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত, তবে তার আগে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিগত নির্বাচনে দেশের সাধারণ জনগণ, বিশেষ করে প্রায় ৪ কোটি তরুণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা জরুরি।”

শুক্রবার (৫ আগস্ট) সকালে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতীবান্ধা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা হালিম আরও বলেন, “যারা মনোনয়ন বাণিজ্যে লিপ্ত, তারাই শুধু পিআর (আনুপাতিক প্রতিনিধি) পদ্ধতির বিরোধিতা করেন। অথচ দেশের অধিকাংশ রাজনৈতিক দল—প্রায় ২৬টি—নির্বাচন কমিশনে পিআর পদ্ধতির পক্ষে মতামত দিয়েছে।”

তিনি লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু’র বিজয়ের লক্ষ্যে সকল নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরও যারা বক্তব্য রাখেন:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন

লালমনিরহাট জেলা আমীর অ্যাডভোকেট আবু তাহের

শিল্প ও বাণিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এবং লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু

জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান

লালমনিরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু

জেলা সহকারী সেক্রেটারি হাফেজ মো. শাহ আলম

ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা সভাপতি আশরাফুল আলম সালেহী

সমাবেশে সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা অফিস সম্পাদক মাওলানা মেরাজুল ইসলাম মাহাদি।

স্থানীয় নির্বাচনের প্রার্থী ঘোষণা:

সমাবেশে প্রধান অতিথি আগামী হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনের জন্য জামায়াতের পক্ষ থেকে দুইজন প্রার্থীর নাম ঘোষণা করেন।
তারা হলেন:

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে: টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সাতা

মহিলা ভাইস চেয়ারম্যান পদে: ভবানীপুর সেফাতিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মোছাঃ হাছিনা বেগম

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

হাতীবান্ধায় জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫