ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

খিলগাঁওয়ে আওয়ামী লীগ-অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গ-সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- ঢাকা জেলার দোহার থানা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ (২৯), খিলগাঁও থানা ৩নং ওয়ার্ড যুবলীগ প্রচার সম্পাদক জসিম খান (৩০), খিলগাঁও থানা ৭৪নং ওয়ার্ডের উত্তর নন্দীপাড়া রসুলবাগ ইউনিট যুবলীগের সদস্য সচিব সামিউল ইসলাম হৃদয় (৩০), খিলগাঁও থানা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব (৪২), খিলগাঁও থানা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লিটন (৪৭) ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো. আমিনুল ইসলাম রিফাত (২৮)।

খিলগাঁও থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, খিলগাঁও থানা পুলিশ শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টা নাগাদ খিলগাঁও থানার নন্দীপাড়া বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে জসিম ও সামিউলকে ও রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে দক্ষিণ বনশ্রী এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করে।

অন্যদিকে, শনিবার দিবাগত রাত অর্থাৎ রোববার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে খিলগাঁও সি ব্লক এলাকা থেকে আহসান হাবিব ও আমিনুল ইসলাম লিটনকে ও রাত আনুমানিক দেড়টার দিকে খিলগাঁও তিলপাড়া থেকে আমিনুল ইসলাম রিফাতকে গ্রেফতার করে থানা পুলিশের আরেকটি টিম।

তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

খিলগাঁওয়ে আওয়ামী লীগ-অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় ০৬:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫