ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

পীরগঞ্জে ইউএনও খাদিজা বেগমের দৃঢ় নেতৃত্বে সুষ্ঠু নিয়োগ পরীক্ষা সম্পন্ন

রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম সততা, সময়নিষ্ঠা ও আপসহীন মানসিকতায় দায়িত্ব পালন করে জনআস্থা অর্জন করেছেন। তিনি বর্তমানে একসাথে চারটি দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন। প্রতিদিন শতাধিক ফাইল ও নথি নিষ্পত্তি করার পাশাপাশি নিয়মিত দায়িত্বের বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। উপজেলার ১৫টি ইউনিয়নের উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে মাঠপর্যায়ে সরাসরি কাজ করছেন তিনি।

পৌর কার্যালয়ে দীর্ঘ প্রায় এক যুগ জনবল শঙ্কট নিয়েই জোড়া তালী দিয়ে চালাতে ভোগান্তিতে পড়েছিল পীরগঞ্জেরই জনগণ । সেই পীরগঞ্জ পৌরসভা কার্যালয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনবল নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।

সম্প্রতি পীরগঞ্জ পৌরসভার শূন্য পদে ১২ জনকে নিয়োগ প্রদানের লক্ষ্যে পুণঃ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে, আবেদন যাচাই-বাছাই শেষে গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ বাণিজ্যের অভিযোগ ছড়ালেও তা ভিত্তিহীন বলে দাবি করেছেন পৌর প্রশাসক। তিনি স্পষ্ট করে জানিয়েছেন— “যদি এ ধরনের অনিয়মে উপজেলা প্রশাসন বা পৌর প্রশাসনের কেউ জড়িত থাকে, তবে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এজন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন।

উল্লেখ্য, ইউএনও খাদিজা বেগমের নেতৃত্বে ২০২৪-২৫ অর্থবছরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে পীরগঞ্জ উপজেলা রংপুর বিভাগে দ্বিতীয় এবং সারাদেশে পঞ্চম স্থান অর্জন করেছে। এছাড়া ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তির পুনঃবিজ্ঞপ্তি দিয়ে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ৩৫০ জন প্রার্থীর মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে জনবল নিয়োগ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছেন তিনি।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা রক্ষায় এক শ্রেণির অসাধু স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও ইউএনও খাদিজা বেগমের দৃঢ় ও আপসহীন অবস্থানের কারণে তা ব্যর্থ হয়েছে। পীরগঞ্জবাসী তার নিরলস কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

পীরগঞ্জে ইউএনও খাদিজা বেগমের দৃঢ় নেতৃত্বে সুষ্ঠু নিয়োগ পরীক্ষা সম্পন্ন

আপডেট সময় ০৬:৩৬:১২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫