ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন

পিরোজপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান এ রায় দেন। এ সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আসামিরা হলেন, এজাজ শরীফ (২৭), আক্কাস শরীফ (৫২), সাফায়েত শরীফ (৫২), শেফালি বেগম (৪৫), হ্যাপি বেগম (২৮), লিমা বেগম (২০) এবং দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি এমরান (২৮)। তারা সবাই সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ১০ জুলাই রাতে আবুল কালাম শরীফ (৫৫) বাড়ি আসার সময় ওৎ পেতে থাকা আসামিরা একত্রিত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক আহত করেন। আবুল কালাম শরীফকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. ওয়ালিদ হাসান বাবু জানান, সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার এক ব্যবসায়ীকে হত্যা মামলায় আদালত ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। একজনকে দুই বছরের কারাদণ্ড দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেন। ১১ আসামির মধ্যে দুজন শিশু হওয়ায় তাদের শিশু আদালতে পাঠানো হয় এবং একজনকে খালাস দেওয়া হয়।
তিনি বলেন, দীর্ঘদিন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালতে রায় দেন। রায় প্রদানের সময়ে দুই আসামি সাফায়েত শরীফ ও হ্যাপি বেগম উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৬:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫