ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের
ব্রাহ্মণবাড়িয়া

খেলা নিয়ে বিতণ্ডা, অস্ত্রের আঘাতে কিশোরের দুই আঙুল বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেলা নিয়ে বাগবিতণ্ডায় সারোয়ার হোসেন (১৫) নামের এক কিশোরের দুই আঙুল কুপিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতমোড়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সারোয়ার ওই গ্রামের আমির হোসেনের ছেলে। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় কয়েকজন কিশোর-তরুণ বোতল দিয়ে খেলা করছিলেন। এসময় সারোয়ারের সঙ্গে একই এলাকার এক তরুণের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই তরুণ উত্তেজিত হয়ে পড়ে। হঠাৎ সে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সারোয়ারের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে সারোয়ারের বাম হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, বিচ্ছিন্ন দুই আঙুলসহ পরিবারের সদস্যরা ছেলেটিকে নিয়ে এসেছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

ব্রাহ্মণবাড়িয়া

খেলা নিয়ে বিতণ্ডা, অস্ত্রের আঘাতে কিশোরের দুই আঙুল বিচ্ছিন্ন

আপডেট সময় ০৪:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫