ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

বিনা পাসে সুন্দরবনে প্রবেশ, কারাগারে ৩

বিনা পাসে সুন্দরবনে প্রবেশের অভিযোগে ৩ জেলেকে আটক করে করাগারে পাঠিয়েছেন বন বিভাগের সদস্যরা। রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে সুন্দরবনের কোবদক ফরেস্ট স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদী থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ কেজি কাঁকড়া, একটি ডিঙ্গি নৌকা ও কাঁকড়া ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- শ্যামনগর উপজেলার নাপতি খালী গ্রামের রবিউল (৪২), আবুল বাশার (৩৫) ও সাপখালী গ্রামের মো. ঈসা (৪২)।

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান বলেন, সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী এলাকায় নিয়মিত টহলকালে দূর থেকে একটা নৌকা দেখতে পাই। এ সময় দ্রুত তাদের কাছে যাই এবং তাদের কাছে বনে প্রবেশের অনুমতি পত্র (পাস) দেখতে চাইলে তারা দেখাতে পারে না। ফলে তাদের আটক করি।

তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা করে কয়রা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। জব্দ কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

বিনা পাসে সুন্দরবনে প্রবেশ, কারাগারে ৩

আপডেট সময় ০৪:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫