ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

বিজয়নগরে আসন পুনর্বিন্যাসে ক্ষোভ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সংসদীয় আসন পুনর্বিন্যাসে অসন্তোষ প্রকাশ করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মহাসড়কের চান্দুরা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিজয়নগর সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেনের নেতৃত্বে চলমান এ আন্দোলনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভকারীরা বলেন, বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়ন দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর দক্ষিণ ও বিজয়নগর) আসনের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু সম্প্রতি নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেটে চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে আলাদা করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে যুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে বিজয়নগর বিভক্ত হচ্ছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না।

আন্দোলনকারী আরও বলেন, বিজয়নগরের মানুষ ঐক্যবদ্ধভাবে উন্নয়নের স্বপ্ন দেখে। কিন্তু এই আসন পুনর্বিন্যাস আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে। ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে বিজয়নগর এক ও অভিন্ন। চান্দুরা ও বুধন্তীকে কেটে অন্য আসনে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত। আমরা চাই, অখণ্ড বিজয়নগরকে পূর্বের মতো ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের অধীনে রাখা হোক।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না করা হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন এবং ঢাকা-সিলেট মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করবেন। এদিকে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। এতে হাজারো যাত্রী ও চালক চরম ভোগান্তিতে পড়েন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

বিজয়নগরে আসন পুনর্বিন্যাসে ক্ষোভ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০২:০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫