ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

হঠাৎ দাঁড়িয়ে যাওয়া ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় ১১:২৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

ফেনীতে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া ট্রাকের পেছনে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসের সুপারভাইজার পাবনার সাথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৬)। এছাড়া নিহত হেলপারের পরিচয় শনাক্ত হয়নি। এ ঘটনার বাসচালক যশোরের জিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আবদুল আলী মোল্লার ছেলে রফিক (৬০) গুরুতর আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় পৌঁছালে সেখানে চলন্ত একটি ট্রাক হঠাৎ দাঁড়িয়ে যায়। এ সময় বাসটি সজোরে ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নিহত হন। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলপারকেও মৃত ঘোষণা করেন। বাসচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

হঠাৎ দাঁড়িয়ে যাওয়া ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

আপডেট সময় ১১:২৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫