ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০

ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে কামড়াচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়াও গত দুইদিনে পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে ও লাথিতে অন্তত বিশ জনের মতো আহত হন। এছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পৌর সদরের রায়পুর এলাকার বাসিন্দা শামিম প্রধান বলেন, গত দুই দিনে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ বেশ কয়েকজন ঘোড়ার কামড়ে আহত হন। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজনকে চিকিৎসা নিতে দেখা যায়। পরে বিষয়টি ছড়িয়ে পড়ে। পাগলা ঘোড়াটি বিভিন্ন স্থানে ঘুরছে আর সামনে যাকে পাচ্ছে কিছু বুঝে ওঠার আগেই কামড়ে আহত করছে।

প্রত্যক্ষদর্শী মো. নিজাম খান বলেন, কলেজ রোড থেকে শুরু করে চৌরাস্তাসহ পৌর সদরের বিভিন্ন স্থানে গত দুই দিনে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে তাকেই কামড়াচ্ছে। ধারণা করা হচ্ছে ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়ানোর পর ঘোড়াটিও পাগলের মতো আচরণ করছে।

ঘোড়ার কামড়ে আক্রান্ত কাজী হাসান ফিরোজ বলেন, সকালে বাড়ি থেকে হাঁটার জন্য রেলস্টেশনে যাচ্ছিলাম। পথিমধ্যে চৌরাস্তায় পৌঁছালে একটি পাগলা ঘোড়া দৌড়ে এসে কামড় দেয়। তাৎক্ষণিক লোকজন এসে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে এখন বাড়িতে আছি। তবে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। আমার জানামতে আজ সকালেই কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে আসেন। আহতদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। আহতদের ভাষ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়িয়েছে। যার কারণে ঘোড়াটি এমন আচরণ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০

আপডেট সময় ১১:০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫