ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলা, উত্তেজনা তুঙ্গে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে অধ্যাদেশ জারি এশীয় সহযোগিতা জোরদারে সিকা সম্মেলনে বাংলাদেশের তিন প্রস্তাব পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম এলাচ মজুত, জিরায় মেয়াদের তথ্য নেই: চট্টগ্রামে জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা গণপূর্তের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক বামনায় মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স স্কুলে মারামারি করা স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত কর্ণফুলী এক্সপ্রেসের বগি উদ্ধার শেষে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে, বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় কর্ণফুলী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান বলেন, বিকেলে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে নির্ধারিত বিরতির পর ছেড়ে গেলে রেলক্রসিংয়ের সামনে ‘চ’ বগিটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
তিনি আরও বলেন, পরে আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা চালায়। কয়েক ঘণ্টার চেষ্টার পর দুর্ঘটনাকবলিত বগি সরিয়ে রাত ৭টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০৯:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫