মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের প্রাচীন ভাস্কর্য শিল্পের নিদর্শন খালিয়া রাজা রাম মন্দিরটি, মহাকালকে উপেক্ষা করে আজও মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, কালের স্বাক্ষী হয়ে। আর এটিই মাদারীপুর জেলার একমাত্র প্রাচীন মন্দির, যা তৎকালীন জমিদার কালী সাধক রাজা রাম রায় চৌধুরী নির্মাণ করেছিলেন। এলাকাবাসীর কাছে বর্তমানে এটি রাজা রামের মন্দির হিসেবেই পরিচিত।
রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের শান্তি কেন্দ্রের ভেতরেই অবস্থিত এই মন্দিরটি। কোনো রাস্তাঘাট না থাকায় সহজে মন্দিরের পথ খুঁজে পাওয়া যায় না। আনুমানিক সপ্তদশ শতাব্দীতে মন্দিরটি নির্মাণ করা হয়।
বিভিন্ন জেলার দর্শনার্থী ও পর্যটকদের চলাচলের রাস্তা না থাকায় বসত বাড়ি বাঁশ ঝাঁড়ের মধ্য দিয়ে মন্দিরে প্রবেশ করে ।
এর নির্মাণ শৈলী বেশ চমৎকার। তৎকালীন জমিদার রাজা রাম নিজের পূজা অর্চনা করার জন্য মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের টেরাকোটায় ফুটিয়ে তোলা হয় রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্য। এছাড়াও রয়েছে বিভিন্ন পশুপাখি, ফুল-লতা-পাতা, দেব-দেবীর ছবি। দুই তলা বিশিষ্ঠ মন্দিরটি দেখতে চৌচালা ঘরের মতো, যার মধ্যে ৬টি কক্ষ রয়েছে। ২৩ শতাংশ জমির ওপর নির্মিত মন্দিরের দৈর্ঘ্য ২০ ফুট, প্রস্থ ১৬ ফুট এবং উচ্চতা ৪৭ ফুট। দক্ষ শিল্পীদের নিপুণ হাতের কারুকাজ যা শত শত বছর পরও মানুষের মন কাড়ে।
(৬) সেপ্টেম্বর শনিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক মোছাঃ ইয়াছমিন আক্তার সরজমিনে মন্দির টি পরিদর্শন করে । সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক, খালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবু নিহার চন্দ্র,ও জেলা প্রশাসকের মেহমান গন।
মন্দিরের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, দেয়ালে বট গাছ, শেওলা জমে গেছে। কোথাও চুন সুরকি খসে পড়ছে। উপরের তলায় ভেতরের দিকে ফাটল ধরেছে। যেকোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
মন্দিরে যাতায়াত করার মত কোন রাস্তাও নাই ।
এলাকাবাসীর দাবি স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসকের দৃষ্টি উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করে ।
ব্যুরো চীফ মাদারীপুর 























