ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা, ২ বন্ধু নিহত

মানিকগঞ্জের ঘিওরে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক আরোহী।

নিহত দুই বন্ধু হলেন—টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের ময়নাল মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (২০) এবং একই উপজেলার ধুবলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহান হোসেন (২০)। এ ঘটনায় আহত মারুফ হোসেন (২১) একই উপজেলার জাকির হোসেনের ছেলে।

ঘিওর থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নতুন মোটরসাইকেল নিয়ে সুজন মণ্ডল তার দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বের হন। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন সুজন। সন্ধ্যার দিকে ঘিওর উপজেলা সদরে ঘিওর এলাকায় টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে ঘিওর সেতুতে ওঠার আগে নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তা খুঁটিতে তাদের মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী ওই তিন বন্ধু। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন ও সোহানকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. কোহিনুর ইসলাম বলেন, নিহত দুইজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খরব দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা, ২ বন্ধু নিহত

আপডেট সময় ০৯:৪৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫