ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

স্বেচ্ছায় সেতু থেকে ঝাঁপ দেন সাংবাদিক বুলু: নৌ পুলিশ

  • খুলনা প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে

সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু খুলনার খানজাহান আলী (রূপসা) সেতু থেকে স্বেচ্ছায় ঝাঁপ দিয়েছিলেন। সেতুর ওপর থাকা দুটি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে খুলনা নৌ পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পুলিশের পক্ষ সেতুর সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৩১ আগস্ট সন্ধ্যায় রূপসা সেতুর দুই নম্বর পিলারের বেজমেন্টের ওপর থেকে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর বলে শনাক্ত করা হয়।

এ ঘটনায় বুলুর ভাই আনিসুজ্জামান দুলু নগরীর লবণচরা থানায় অপমৃত্যু মামলা করেন। রূপসা নৌপুলিশ ফাঁড়িকে মামলার তদন্তের দায়িত্বে দেওয়া হয়।
নৌ পুলিশ খুলনা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ জানান, মামলা তদন্তকালে রূপসা সেতুর ওপর থাকা দুটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, সাংবাদিক বুলু ৩১ আগস্ট দুপুর ২টা ২০ মিনিটে নিজেই সেতুর ওপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়েন। এসময় নদীতে না পড়ে সরাসরি তিনি কংক্রিটের পাইলক্যাপের ওপর পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রায় ৬০ ফুট উঁচু থেকে পড়ায় তার চোয়াল, হাত ও পা ভেঙে যায়।

সাংবাদিক বুলু দৈনিক বঙ্গবাণী, আজকের কাগজ, চ্যানেল ওয়ান, ইউএনবি ও দৈনিক প্রবাহসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

স্বেচ্ছায় সেতু থেকে ঝাঁপ দেন সাংবাদিক বুলু: নৌ পুলিশ

আপডেট সময় ০৭:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫