ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

পটুয়াখালীতে ডাকাতি ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতি ও তার স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আবুল হোসেন হাওলাদারের ছেলে মো. কাওসার (২৪), কলাপাড়া পৌর শহরের রনজিত গাইনের ছেলে আশিষ গাইন (৩০) এবং বরগুনার পোটকাখালী এলাকার জালাল প্যাদার ছেলে শওকত আহমেদ রিপন ওরফে সোহাগ (২৫)।

এর আগে, গত ১৪ জুলাই রাতে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী এলাকায় ওই শিক্ষকের বাড়িতে প্রবেশ করে দুর্ধর্ষ ডাকাতদল। এ সময় তারা বাড়ি থেকে মূল্যবান মালামাল লুটের পাশাপাশি নববধূকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর বলেন, ঘটনার পর থেকে অভিযান চালিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে গত ৪ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির করা হলে তারা অপরাধের দায় স্বীকার করে জবানবন্দি দেন। বাকি আসামিদের গ্রেপ্তার করতে আমরা কাজ করে যাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

পটুয়াখালীতে ডাকাতি ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৬:৫৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫