ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

তারেক রহমানের উপহারের ঘর পেলেন শুক্কুরি বেগম

ত্রিপল দিয়ে ছাউনি দেওয়া ঝুপড়ি ঘরে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই ছিল ভিক্ষুক শুক্কুরি বেগমের। সন্তানহারা শুক্কুরি বেগম একমাত্র নাতিকে নিয়ে সেখানেই বসবাস করতেন অমানবিকভাবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিক্ষুক শুক্কুরি বেগমকে একটি বসতঘর উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার খুজিউড়া খালপাড় এলাকার শতবর্ষী শুক্কুরি বেগমকে একটি আধাপাকা নতুন ঘর নির্মাণ করে তার হাতে চাবি তুলে দেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে এই ঘর নির্মাণ করে উপহার হিসেবে তাকে দেওয়া হয়। সম্প্রতি শুক্কুরি বেগমের একটি ভাঙা ঘরের ছবি ভাইরাল হলে সেটি নজরে আসে বিএনপির। পরে তাকে এই ঘর নির্মাণ করে দেওয়া হয়।

ঘরের চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি আলম ভূইয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

তারেক রহমানের উপহারের ঘর পেলেন শুক্কুরি বেগম

আপডেট সময় ০৬:২৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫