ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

চিকিৎসকের নেতৃত্বে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আরও একজন গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে আসামি মোস্তাফিজুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর দুপুরে খিলগাঁও দক্ষিণ সিগন্যালে ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম ডিউটিরত ছিলেন। এ সময় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. আনোয়ার হোসেন ব্যক্তিগত গাড়ি নিয়ে সিগন্যালে আটকে পড়েন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি কনস্টেবল রবিউলকে গালিগালাজ করেন এবং টাকা নিয়ে সিগন্যাল ছাড়ার অভিযোগ করেন। এ সময় পুলিশ সদস্য প্রতিবাদ করলে হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন তিনি।

তিনি আরও বলেন, পরে বিকেল ৩টার দিকে ডা. আনোয়ার হোসেন ১০-১২ জনকে নিয়ে ৬-৭টি মোটরসাইকেলে ঘটনাস্থলে ফিরে আসেন। তারা কনস্টেবল রবিউল ইসলামকে লাথি মেরে মাটিতে ফেলে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় এগিয়ে আসা এএসআই রবিউল হাসানকেও ধাক্কা দিয়ে তার পোশাকের হ্যান্ডব্যাজ ছিঁড়ে ফেলা হয়। খবর পেয়ে আশপাশের পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করেন।

এ ঘটনায় কনস্টেবল রবিউল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরপর ডা. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ মোস্তাফিজুর রহমান বাবুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

চিকিৎসকের নেতৃত্বে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আরও একজন গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৫০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫