ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

চবি সংঘর্ষের মূলহোতা যুবলীগ কর্মী গ্রেফতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে টানা দুই দিনের সংঘর্ষের ঘটনায় করা মামলায় মো. হান্নান নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাটহাজারী ক্যাম্পের সদস্যরা।

হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার সাইফুর রহমান এ বিষয়ে নিশ্চিত করেছেন।

স্থানীয় যুবলীগ কর্মী হান্নান সংঘর্ষের ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত ৫৬ নম্বার আসামি। এ মামলায় হান্নান ১নং আসামি যুবলীগ নেতা হানিফের সহযোগী বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার সকালে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের মূলহোতা মো. হান্নানকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, তিনি সংঘর্ষে জড়াতে স্থানীয়দের প্রলুব্ধ করেছেন।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার এক নারী শিক্ষার্থীকে বাসার দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা করে। মামলায় ৯৮ জনের নাম এবং আরও এক হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

চবি সংঘর্ষের মূলহোতা যুবলীগ কর্মী গ্রেফতার

আপডেট সময় ০৫:৪৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫