ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

মাটির ৭০ হাত নিচ থেকে জাহাজ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জে তেঁতুলিয়া নদীর উপকূল থেকে জাপানি জাহাজ উদ্ধার করা হয়েছে। এটি ছিল বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ। ৩৩ বছর আগে জাহাজটি ডুবে যায়।

স্থানীয়রা জানান, ১৯৯২ সালের আগস্টে চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক মালামাল নিয়ে এমবি মোস্তাবি নামে জাহাজটি খুলনার উদ্দেশে যায়। পথিমধ্যে মেহেন্দিগঞ্জের আলীমাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মিঠুয়া এলাকায় তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। তৎকালীন সরকারের উদ্যোগে সরকারি কিছু মালামাল উদ্ধার করতে পারলেও জাহাজটি উদ্ধার করা যায় না।

প্রায় দুই যুগ আগে নদী থেকে জেগে ওঠে চর মিঠুয়া গ্রামটি। পরে ফসল আবাদি জমি ও বসতি গড়ে ওঠে। তার আগে এই চরসহ ইউনিয়নের বিশাল অংশ ছিল উত্তাল তেঁতুলিয়া নদীর অংশ। বঙ্গোপসাগরের সঙ্গে সংযোগের কারণে এ রুটে চলাচল করত বড় বড় জাহাজ।

জাহাজ উত্তোলনকাজে জড়িত আব্দুল মন্নান বলেন, আমি ১৯৮৮ সাল থেকে কাজ করি। মোংলাপোর্ট ও চট্টগ্রামপোর্টে কাজ করেছি। সবাই অপারগ হয়ে আমাকে ডেকেছে এই জাহাজটি উদ্ধার করার জন্য। অনেকে চেষ্টা করেও জাহাজটি উদ্ধার করতে পারেনি। আমরা আল্লাহর ইচ্ছায় সক্ষম হয়েছি। উদ্ধার করা জাহাজটির দৈর্ঘ্য ১৮০ ফুট, প্রস্ত ১৪ ফুট এবং উচ্চতা ১৭ ফুট। পাঁচ একর জমি খনন করে ৭০ হাত মাটির নিচ থেকে জাহাজটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার জাহাজের দামি যন্ত্রাংশের মধ্যে রয়েছে মেশিন। যে মেশিন বর্তমান বাজারে নেই বললেই চলে। থাকলেও নতুন মেশিনটির মূল্য হবে আনুমানিক ১২-১৫ কোটি টাকা আর বিকল মেশিনটি ভাঙারি হিসেবে বিক্রি করা যাবে ২০-২৫ লাখ টাকা।

ঠিকাদার ইউসুফ মিয়া বলেন, বন্দর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সরকারি সংস্থা ডুবে যাওয়া জাহাজের অবস্থান এবং পরিস্থিতি মূল্যায়ন করে একটি দরপত্র (টেন্ডার) আহ্বান করে বিআইডব্লিউটিএ। টেন্ডার আহ্বান করলে বিশ লাখ টাকায় মেসার্স অগ্রনী ওয়াটার ট্রান্সফোর্ট এই লাইসেন্সে কাজ পায় খুলনার ঠিকাদার আনসার উদ্দিন মিয়া। তার কাছ থেকে সাব ডাক নিই আমি। এক যুগের চেষ্টায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা ২০১২ সালে উদ্ধার কাজ শুরু করি।

তিনি বলেন, ৫ একর জমি খনন করে জাহাজ উদ্ধারকারী ৩টি শক্তিশালী বিকেবার্স ব্যবহার করা হয়েছে। এর জন্য বিশেষ ধরনের ক্রেন, ডুবুরি এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করা হয়, যেমন জাহাজের গুদাম সিল করে পানি পাম্প করে তোলা। এই ধরনের উদ্ধার অভিযানে বিভিন্ন পদ্ধতি এককভাবে বা সম্মিলিতভাবে ব্যবহার করা যেতে পারে। যা নির্ভর করে উদ্ধারকৃত স্থানের গভীরতা, পানির গভীরতা এবং জাহাজের আকারের ওপর।

তিনি আরও বলেন, আমার আগে আরও তিন পার্টি লাখ লাখ টাকা খরচ করে উদ্ধারে ব্যর্থ হয়। যদিও আগের ঠিকাদাররা আংশিক কিছু খণ্ড অংশ উদ্ধার করেছে তাতে তাদের লাভ হয়নি। প্রথমে তিন গ্রুপ জাহাজটি উদ্ধারে ব্যর্থ হলেও সর্বশেষ আমি সফল হই।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, যথাযথ প্রক্রিয়া মেনে জাহাজটি উত্তোলন করা হয়েছে। অনেক আগেই বিআইডব্লিউটিএ টেন্ডার আহ্বান করলে সংশ্লিষ্ট ঠিকাদার সেই টেন্ডার লাভ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

মাটির ৭০ হাত নিচ থেকে জাহাজ উদ্ধার

আপডেট সময় ০৫:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫