ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনা-অর্থায়ন, সাবেক এমপি পাভেলসহ গ্রেপ্তার ৮

রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাদ্দাম হোসেন পাভেলসহ আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন– নীলফামারী-৩ আসনের সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল (৫০), পটুয়াখালী জেলার বাউফল উপজেলা শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন অভি (২৯), পটুয়াখালী জেলার বাউফল থানাধীন সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান হাওলাদার (৪৩), পটুয়াখালী জেলার ছাত্রলীগের বাউফল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম খোরশেদ আলম (৬৫), বংশাল থানা ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনাকারী দেলোয়ার হোসেন বাবলু (৬১), উত্তরা পূর্ব ১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুইয়া (২৯), আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী (৫৩) ও মুন্সিগঞ্জ লৌহজং থানার খিতিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন (৬০)।

ডিবি সূত্রের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তানজিল হোসেন অভিকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আনিসুর রহমান হাওলাদারকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।

একই দিন রাত সোয়া ৯টার দিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পান্থপথ এলাকায় অভিযান পরিচালনা করে এ কে এম খোরশেদ আলমকে গ্রেপ্তার করে।

একই দিন সন্ধ্যায় রাজধানীর কোতোয়ালি থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে দেলোয়ার হোসেন বাবলুকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম।

একই দিন বিকেল ৩টায় ডিবি-গুলশান বিভাগের একটি টিম কোতোয়ালি থানাধীন পুলিশ ক্লাবের সামনে এলাকায় অভিযান পরিচালনা করে আল মামুন ভুইয়াকে গ্রেপ্তার করে।

রাত পৌনে ১২টার দিকে রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কায়কোবাদ ওসমানীকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম।

একই দিন রাতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম রমনা থানাধীন কাকরাইল এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

তালেবুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনা-অর্থায়ন, সাবেক এমপি পাভেলসহ গ্রেপ্তার ৮

আপডেট সময় ০৫:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫