ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

জশনে জুলুস ঘিরে চট্টগ্রামের অলিগলিতে উৎসবমুখর পরিবেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপেক্ষ্যে চট্টগ্রামে আয়োজিত হচ্ছে ঐতিহ্যবাহী জশনে জুলুস। আগামীকাল শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য এ জুলুসকে ঘিরে ইতোমধ্যে নগরজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবের আবহ। শুধু নগর নয়, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা ও গ্রামাঞ্চলেও চলছে প্রস্তুতি ও প্রচারণা।

জুলুসকে কেন্দ্র করে নগরের বিভিন্ন মোড়ে তোরণ নির্মাণ করা হয়েছে, অলিগলিতে পতাকা, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা, বিভিন্ন খানকা ও নগরের গুরুত্বপূর্ণ সড়ক ইতোমধ্যে আলোকসজ্জায় সাজানো হয়েছে।

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য এই জুলুস বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় শোভাযাত্রা হিসেবে বিবেচিত। এতে নেতৃত্ব দেবেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)।

এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় আশেকে রাসূলদের অংশগ্রহণে জুলুস সম্পন্ন হয়। বৃহস্পতিবার বিকেলে হুজুর কেবলা চট্টগ্রামে পৌঁছাবেন এবং জামেয়া মাঠে গেয়ারবি শরিফে অংশ নেবেন।

এবারের জুলুসের রুট সামান্য সংক্ষিপ্ত করা হয়েছে। মুরাদপুরের জামেয়া মাদরাসা সংলগ্ন ষোলশহর আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে যাত্রা শুরু হবে। এরপর মুরাদপুর, দুই নম্বর গেট হয়ে জিইসির পেনিনসুলার সামনে দিয়ে শোভাযাত্রা জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা মাঠে গিয়ে শেষ হবে। সেখানে দেশবরেণ্য আলেমরা বক্তব্য রাখবেন এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত হবে।
আনজুমানের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার জানান, প্রায় এক মাস ধরে এ জুলুসের প্রস্তুতি চলছে। দীর্ঘ ৫৩ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন করে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও বিশ্বের নানা প্রান্ত থেকেও আশেকে রাসূলরা এ শোভাযাত্রায় অংশ নিতে আসবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

জশনে জুলুস ঘিরে চট্টগ্রামের অলিগলিতে উৎসবমুখর পরিবেশ

আপডেট সময় ০৪:৫১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫