ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

ঘুষের টাকা গিলে খাওয়ার চেষ্টা পুলিশ কর্মকর্তার

চুরির মামলায় ঘুষের টাকা নিয়ে ভিজিল্যান্স কর্মকর্তার কাছে ধরা খেলেন পুলিশ। এ সময় টাকা লুকাতে না পেরে গিলে ফেলার চেষ্টা করেন ওই পুলিশ অফিসার। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ শহরে। ওই পুলিশ কর্মকর্তার নাম মাহেন্দ্র উলা।

সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ধরা পড়ার পর নিমেষেই ঘুষের টাকা মুখের ভেতরে পুরে ফেলেন মাহেন্দ্র। পরে তার মুখ থেকে সেই টাকা বের করতে ধস্তাধস্তি শুরু করেন ভিজিল্যান্স কর্মকর্তারা। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে ঘুষ বের করারও চেষ্টা করা হয়। তবে নাছোড়বান্দা মাহেন্দ্র, কিছুতেই বের করতে দেবেন না ওই অর্থ। শেষমেশ তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

এই ঘুষ কাণ্ডের নেপথ্যে রয়েছে একটি মহিষ চুরির ঘটনা। ওই চুরির ঘটনায় মহিষের মালিকের থেকে ঘুষ নিচ্ছিলেন পুলিশ কর্মকর্তা।

জানা গিয়েছে, যাদের মহিষ চুরি হয়, তাদের ওই অভিযুক্ত পুলিশ অফিসার বলেন, তারা যদি ১০ হাজার টাকা ঘুষ দেন, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। তবে মহিষের মালিক শুভনাথ দাবি করেছেন, তিনি ঘুষের ৬ হাজার টাকা ইতোমধ্যে ওই পুলিশকে দিয়েছেন। তারপর বাকি টাকার দাবি করায়, শুভনাথ ভিজিল্যান্স ডিপার্টমেন্টের দ্বারস্থ হন। এরপরই এই ঘটনা উঠে আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

ঘুষের টাকা গিলে খাওয়ার চেষ্টা পুলিশ কর্মকর্তার

আপডেট সময় ১০:০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২