ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

নতুন মামলায় গ্রেপ্তার পলক-আতিক, রিমান্ডে কিরণ

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে হোসেন নামে এক ট্রাকচালক নিহতের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে উত্তরা পূর্ব থানার ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান শুনানি নিয়ে এ আদেশ দেন। এর আগে পলক এবং আতিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। গত ৪ জুন কিরণের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

আদালত পলক এবং আতিকের উপস্থিতিতে শুনানির দিন বুধবার ধার্য করেন। এদিকে ৬ দফা পিছিয়ে কিরণের রিমান্ড শুনানির দিনও বুধবার ধার্য করা হয়। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হয়। প্রথমে পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। এরপর আতিক ও কিরণের মামলায় শুনানি শুরু হয়।

রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন,’১৮ জুলাই সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। ছাত্রদের ডাকে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। ওইদিন মুগ্ধ, ফাইয়াজসহ ৪৮ জনকে হত্যা করা হয়। এই কিরণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সাথে নিয়ে উত্তরা এলাকায় হামলা চালায়। নিজে আন্দোলনকারীদের ওপর গুলি করে। এই আসামি সাবেক মেয়র জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সহযোগী। তাকে রিমান্ডে নিলে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটিত হবে। তার সর্বোচ্চ সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করছি।’

কিরণের পক্ষে মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তিনি বলেন,’গত ৪ জুন রিমান্ড আবেদন। ১১৭ দিন পর শুনানি হচ্ছে। তাহলে দেখেন রিমান্ডের যৌক্তিকতা বা গুরুত্বটা কেমন। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। ভারপ্রাপ্ত মেয়র হওয়াটাই আমার জন্য কাল হয়েছে। শারীরিকভাবে অসুস্থ। তার রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করছি।’

এসময় উত্তরা পূর্ব থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই আতিকুর রহমান বলেন,’এ আসামিকে আদালতে হাজির করতে ৬ বার প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়। অনিবার্য কারণে তাকে আদালতে আনা হয়নি। জেল সুপারকে এর কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। আজ আদালতে হাজির করা হয়েছে।’

পরে আদালত কিরণের তিন দিনের রিমান্ডের আদেশ দেন এবং আতিককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আতিক এবং কিরণের মামলার বিবরণী থেকে, আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন চার নং সেক্টরস্থ আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইসতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় গত ২৯ অক্টোবর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনের নাম উল্লেখসহ মামলা দায়ের করেন।
হোসেন হত্যা মামলার বিবরণী থেকে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় গুলিতে মারা যান ট্রাকচালক হোসেন। এ ঘটনায় তার মা রিনা বেগম ৩১ আগস্ট মামলা দায়ের করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

নতুন মামলায় গ্রেপ্তার পলক-আতিক, রিমান্ডে কিরণ

আপডেট সময় ০১:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫