ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু হাসপাতালে আজিজুল-আজহারুল সিন্ডিকেটের হাতে নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম ও কমিশন বাণিজ্য শিবগঞ্জে এসআরবি-৫-এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ যুক্তরাজ্যে জমকালো আয়োজনে এশিয়ান কারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত তানোরে অসময়ে বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু আত্রাইয়ে পতিসর-সমসপাড়া সড়কের এক কিলোমিটারেই ৩২০ গর্ত, চরম দুর্ভোগে এলাকাবাসী শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ রাজশাহীতে হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা?

সমাবেশ ঘিরে মাঠে ৩৪ হাজার পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার বলেছেন, শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করার দায়িত্ব বিএনপির। নিরাপত্তা বিধানে শুধু পুলিশের পক্ষ থেকে ৩৪ হাজার জনবল মোতায়েন করা হয়েছে। এর বাইরে র‌্যাব-আনসারও রয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ করে ফিরে যাবেন তারা।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে সমাবেশ ঘিরে কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে মতিঝিলের শাপলা চত্বরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাফিজ আক্তার বলেন, অনুমতি পাওয়ার পর থেকেই অংশ নিতে বিএনপির নেতাকর্মীরা আসছেন। কাল রাত থেকেই আসছে, এখনো আসছে। সবকিছু এখনো স্বাভাবিক আছে, তারা জড়ো হচ্ছে।

তিনি বলেন, তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে চলে যাবেন, সেটাই আমরা আশা করছি।

সার্বিক নিরাপত্তা সম্পর্কে ডিএমপির এ অতিরিক্ত কমিশনার বলেন, সমাবেশ তো গোলাপবাগে। তবে পুরো ডিএমপি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বিভাগেই পুলিশ মোতায়েন করা আছে।

হাফিজ আক্তার বলেন, সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বিধানে সমাবেশস্থল ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকসহ কেপিআইভুক্ত সব প্রতিষ্ঠান ও স্থাপনার নিরাপত্তায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জন চলাচল কোথাও বন্ধ রাখা হয়েছে। চাইছি সমাবেশ শান্তিপূর্ণ হোক, জননিরাপত্তা বিঘ্নিত না হোক।

তিনি আরও বলেন, সমাবেশ কেন্দ্রিক, সমাবেশস্থলসহ পুরো ঢাকায় নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব, আনসার, পুলিশ মোতায়েন আছে। ৩৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর বাইরে র্যাব আনসার তো আছেই। মাঠে লোকজন যাচ্ছে। আয়োজকদের আমরা অনুরোধ করে বলেছি শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু হাসপাতালে আজিজুল-আজহারুল সিন্ডিকেটের হাতে নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম ও কমিশন বাণিজ্য

সমাবেশ ঘিরে মাঠে ৩৪ হাজার পুলিশ

আপডেট সময় ১২:৩৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২