সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

কক্সবাজারে ৩৩ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে জেলার ৩৩ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শেখ কামাল স্টেডিয়ামের জনসভা মাঠে এসে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৫২ মিনিটে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছেন তিনি। এদিন দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।

স্থানীয় নেতারা এখন বক্তব্য দিচ্ছেন। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে সকাল ১০টার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে পৌঁছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে তিনি বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২ উদ্বোধন করেন। এ আয়োজনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ২৮ দেশের নৌবাহিনীর সদস্যরা।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে বিরাজ করছে উৎসবের আমেজ। আওয়ামী লীগের জনসভা এবং শেখ হাসিনার আগমন ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুনে বর্ণিল সাজে সেজেছে গোটা শহর। বরাবরের মতো নৌকা প্রতিকৃতির মঞ্চ নির্মাণ করা হয়েছে জনসভা মাঠে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে ৩৩ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২