ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

তিন স্বামীর সঙ্গে তিন সন্তান, কেটের সুখী পরিবার

তিন স্বামীর সঙ্গে তিন সন্তান। সুখে আছেন হলিউডের অভিনেত্রী কেট হাডসন। অনেক সদস্য হলেও তিনি একটি বড় যৌথ পরিবারের মতোই দেখেন বিষয়টিকে। যেন একই কর্মযজ্ঞে সবাই অংশ নিয়েছেন। যে ভরাট ছবিটি তাকে নিশ্চিন্ত করছে ইদানীং। ছেলেমেয়েরা বড় হচ্ছে স্বামীদের সাহচর্যে, আর চিন্তা কী!

সম্প্রতি এক সাক্ষাৎকারে কেট জানালেন, প্রেমই আসল বন্ধন। সব সময় ভালোবাসা খুঁজেছেন যেমন, ভালোবাসায় ভরিয়েও দিতে চেয়েছেন। আর প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই কাজ করেছে সেই রসায়ন। ‘হাউ টু লুজ আ গাই ইন টেন ডেজ’-এর অভিনেত্রী বললেন, ‘বাইরে থেকে দেখলে অস্বাভাবিক ঠেকতে পারে, কিন্তু আমরা দারুণ আছি। তিন সন্তান এবং তাদের তিন জন আলাদা বাবাকে নিয়ে যে পরিবার (ইউনিট) আমি গড়ে তুলেছি, তার ভিত খুব মজবুত। এতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না।’

তিন সন্তানের মধ্যে বয়সের পার্থক্য নিয়ে কথা বলার সময় কেট জানালেন, তিনি এখন বেশি করে নিজের মাতৃত্ব উপভোগ করছেন। প্রথম সন্তান রাইডারের জন্মের সময় তারও বয়স কম ছিল। কেটের দাবি, রাইডারের সঙ্গে বেড়ে উঠেছিলেন তিনিও। তারপর নারী হিসেবে নিজেকে আবিষ্কার করেন। অনেক পথ পেরিয়ে এখন তিনি জীবনের অন্য পর্যায়ে। তাই মাতৃত্ব উপভোগ করতে পারছেন ভরপুর।

কেটের দাবি, ভালোবাসাকে নানা দিক দিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে উসুল করেছেন তিনি। গতানুগতিক প্রেম কিংবা ভালোবাসার ধারণায় তিনি আগ্রহী নন। জীবনকে নিজের মতো করে সাজিয়েছেন। বললেন, ‘আমার লক্ষ্য ভালোবাসা পাওয়া এবং দেওয়া।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

তিন স্বামীর সঙ্গে তিন সন্তান, কেটের সুখী পরিবার

আপডেট সময় ০৩:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২