ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট এম এ কাসেমের শতকোটি টাকার অনিয়ম সাউথইস্ট ব্যাংক চেয়ারম্যান ও ভাগ্নি জামাইর দূর্নীতি মিঠাপুকুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সিএমপি’র আকবরশাহ থানার অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় ইউএনও’র বিরুদ্ধে অসহযোগিতা ও অনিয়মের অভিযোগ লামায় রাতের আধাঁরে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে যাকে নিয়ে চলছে দুদকের তদন্ত, তিনিই পেলেন বিমানের বড় পদ প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ গণপূর্তের লাইসেন্স শাখায় চলছে বেপরোয়া ঘুষ বাণিজ্য

ছবির নাম নিয়ে বিভ্রান্তি দূর করলেন শাহরুখ

রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাংকি’ ছবির প্যাকআপ হলো সৌদি আরবে। তবে ছবির ঘোষণার পর থেকেই এই নাম নিয়ে বিভ্রান্তি রয়েছে একাংশের। এবার সেই বিভ্রান্তির অবসান ঘটালেন শাহরুখ নিজেই।

বুধবার (৩০ নভেম্বর) ‘ডাংকি’ ছবির শুটিং শেষ করলেন শাহরুখ খান। এখনও সৌদি আরবে রয়েছেন তিনি। ছবির শুটিং শেষ করে মক্কায় পাড়ি দিয়েছেন। তার আগে রেড সি চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছে তাকে। সেখানেই নিজের আগামী ছবি ‘ডাংকি’ নাম নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তারই অবসান ঘটালেন এসআরকে। ভারতীয়দের উচ্চারণের রকম ফেরে ‘ডাংকি’ হয়ে গিয়েছে ‘ডাঙ্কি’ বা গাধা।

শাহরুখ বলেন, ‘এটি একটি কমেডি ছবি। এই ছবির মাধ্যমে একটা লম্বা সফর করেছেন তিনি। ছবিতে কৌতুক যেমন রয়েছে, তেমনই ভরপুর রয়েছে আবেগ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে দেশে ফেরার গল্পই বলবে ছবির চিত্রনাট্য।’

প্রসঙ্গত, রাজকুমার হিরানি আর শাহরুখ খানের প্রথম যৌথ কাজ ‘ডাংকি’। চলতি বছর এপ্রিলে ছবিটির কাজ শুরু হয়েছিল। তাপসী পান্নুর বিপরীতে অভিনয় করছেন শাহরুখ। সৌদি আরব ছাড়াও এ ছবির শুটিং হয়েছে লন্ডনে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট

ছবির নাম নিয়ে বিভ্রান্তি দূর করলেন শাহরুখ

আপডেট সময় ১২:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২