সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

লিভারপুলকে হারিয়ে চেলসির দারুন চমক

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের শিরোপা নিশ্চিত হয়েছে আগেই। অর্থাৎ লিগের বাকি ম্যাচগুলো তাদের কাছে নিয়মরক্ষার। যে কারণে গতকাল রোববার বেঞ্চে থাকা ফুটবলারদের বাজিয়ে দেখতে চেলসির বিপক্ষে মাঠে নামিয়েছিলেন কোচ আর্নে স্লট।

তবে পরীক্ষা-নিরীক্ষা চলাতে গিয়ে ধাক্কাই খেয়েছেন স্লট। স্টামফোর্ড ব্রিজে রোববার চ্যাম্পিয়ন লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে স্বাগতিক চেলসি। দুর্দান্ত জয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ব্লুজরা। লিগ টেবিলে এখন পঞ্চম স্থানে আছে চেলসি।

ম্যাচে চেলসির পক্ষে প্রথমার্ধে এক গোল করেন এনজো ফার্নান্দেজ। তৃতীয় মিনিটেই কোল পালমার পাস দেন পেদ্রো নেতোকে, যিনি কাট-ব্যাক করে বল বাড়ান এবং সেটি খুঁজে নেন একদম ফাঁকায় থাকা ফার্নান্দেজ। আর্জেন্টাইন মিডফিল্ডার নিচু শটে বল জালে পাঠান।

চেলসির দ্বিতীয় গোলেও পালমারের বড় ভূমিকা ছিল। তিনি লিভারপুলের বক্সে বল পাঠান। সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করেন লিভারপুল অধিনায়ক ভিরগিল ফন ডাইক। কিন্তু সতীর্থ কোয়ানসাহর শরীরে লেগে বল ঢুকে যায় নিজেদের জালে। অর্থাৎ লিভারপুলের আত্মঘাতী গোলে লিড ২-০ করে চেলসি।
এরপর ৯৬ মিনিটে পেনাল্টি থেকে চেলসির হয়ে তৃতীয় গোল করেন পালমর। গেল জানুয়ারির পর এটিই তার প্রথম গোল। লিভারপুলের কোয়ানসাহ ফাউল করেন চেলসির ময়সেস কাইসেদোকে। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

লিভারপুলের হয়ে ফন ডাইক ৮৪ মিনিটে কর্নার থেকে একটি গোল শোধ দেন। এই জয়ের ফলে চেলসি লিগ টেবিলের পঞ্চম স্থানে আছে এবং চতুর্থ স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে তাদের ব্যবধান শুধুমাত্র গোল সংখ্যায়।সংখ্যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

লিভারপুলকে হারিয়ে চেলসির দারুন চমক

আপডেট সময় ০১:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫