সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা
জমি কেনায় দুর্নীতি

ন্যাশনাল লাইফের চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোরশেদ আলম/ ছবি- সংগৃহীত
জমি কেনার নামে অর্থ আত্মসাতের অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সাবেক এমপি মোরশেদ আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন এবং ন্যাশনাল লাইফের এমডি সাইফুল আলমকে আসামি করা হয়েছে।
রোববার (৪ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক গোলাম মাওলা বাদী হয়ে এ মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোম্পানির এরিয়া অফিসের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোরশেদ আলম তার ভাই মো. জসিম উদ্দিনের মালিকানাধীন জমি কেনেন। বিষয়টি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকা সত্ত্বেও তা গোপন করে অস্বাভাবিক দামে এ জমি কেনা হয়। এর মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৪৫ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
দুদকের অনুসন্ধানে উঠে আসে, ৩ কোটি ৭৮ লাখ টাকা জমির দাম হলেও ৬ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধের মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ করেন অভিযুক্তরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

জমি কেনায় দুর্নীতি

ন্যাশনাল লাইফের চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৮:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫