সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

‘হাউস অ্যারেস্ট’ শো নিয়ে নানা বিতর্ক

মাস কয়েক আগে অশ্লীলতার জেরে বিপাকে পড়ে সময় রায়নার শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’। সেখানে বিচারকের আসনে বসে এক প্রতিযোগীকে অশ্লীল মন্তব্য করে বসেন রণবীর এলাহাবাদিয়া নামে এক ইউটিউবার। সেই রেশ কাটতেই ফের বিতর্কে জড়ালো আরও এক রিয়েলিটি শো।

সম্প্রতি ‘হাউস অ্যারেস্ট’ নামের একটি শো-এর কিছু ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, প্রতিযোগীদের সঙ্গে অশ্লীল-আপত্তিকর আলোচনা করছেন সঞ্চালক; আর তিনি হলেন অভিনেতা এজাজ খান।

বলে রাখা ভালো, ‘কামসূত্র’ সংস্কৃতির প্রেক্ষাপটে আয়োজন করা হয়েছে এই রিয়েলিটি শো-এর। যেখানে সঙ্গমের নানা ভঙ্গিমা নিয়ে নারীদের অভিজ্ঞতা কেমন-তা নিয়ে প্রশ্ন করা হয়, আর এই প্রশ্ন করেন অভিনেতা তথা সঞ্চালক এজাজ।

‘যতবার পুরুষ আমাকে হতাশ করেছে, আকর্ষণ আরও বেড়েছে’
রোগ সারাতে প্রসাব পান করেন পরেশ, অভিনেত্রী বললেন ‘অমৃত’
‘সালমান দিনে একরকম, রাতে অন্যরকম’
এবার এজাজের নানা আপত্তিকর মন্তব্যের জেরে ‘হাউস অ্যারেস্ট’ শো নিয়ে নানা বিতর্ক। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে নানা সমালোচনা। আর এ নিয়ে নিস্তার পায়নি সঞ্চালক এজাজ খান। নতুন বিতর্কে জড়ানোর পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।

তবে এজাজ খান এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন। ২০২১ সালে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়ে টানা দুইবছর কারাবাস করেছিলেন অভিনেতা। পরে জামিন নিয়ে বের হলেও তাকে নিয়ে বিতর্কের শেষ নেই।

‘হাউস অ্যারেস্ট’ নামের সেই রিয়ালিটি শো সম্প্রচারিত হয় উল্লু অ্যাপে। বজরং দলের সদস্য গৌতম রাবরিয়াই প্রথম এজাজ খান এবং এই শো-এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

‘হাউস অ্যারেস্ট’ শো নিয়ে নানা বিতর্ক

আপডেট সময় ০১:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫