ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

ক্যারিয়ারের নতুন মাইলফলক গড়তে যাচ্ছেন আলিয়া ভাট

অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এবার ক্যারিয়ারে নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছেন তিনি। আসছে কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে ডেবিউ করতে চলেছেন নায়িকা।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই ফেস্টিভ্যালে আলিয়ার সঙ্গে উপস্থিত থাকতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানে রেড কার্পেটে তার সঙ্গে যোগ দেবেন আলিয়া। এ নিয়ে একটি বিবৃতিও দিয়েছেন আলিয়া ভাট।

সেখানে তিনি বলেন, ‘প্রথম সব কিছুই ভীষণ স্পেশাল হয়। আর এই বছর আমি কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করতে পেরে খুশি। এটা সিনেমা আর সেল্ফ এক্সপ্রেশনের একটা দারুণ মেলবন্ধন বলা চলে।’

আলিয়ার সঙ্গে কাজ করতে চাই : ইমরান হাশমি
আলিয়ার সামনেই দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন রণবীর!
আলিয়াকে নিয়ে হিংসা, ভুল ভাঙল সারার
এর সঙ্গে তিনি যোগ করেন, ‘আমার কাছে বিউটির সংজ্ঞা হলো নিজস্বতা, আত্মবিশ্বাসকে উদযাপন করা। এই বিশেষ ব্র্যান্ডটিও নারীর নিজস্বতা তুলে ধরতে সাহায্য করছে বহু বছর ধরে। তাই আমি খুব খুশি এ রকম একটা ব্র্যান্ডের হাত ধরে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে যাচ্ছি।’

শুধু ভারত নয়, সারা বিশ্ব থেকেই এই ব্র্যান্ডের মুখ যারা, তারা উপস্থিত থাকতে চলেছেন। তাদের মধ্যে রয়েছেন ইভা লংগারি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সাইমন অ্যাশলে, এল ফ্যানিং, বেবে ভাইয়ো আর ইজুল্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

ক্যারিয়ারের নতুন মাইলফলক গড়তে যাচ্ছেন আলিয়া ভাট

আপডেট সময় ০১:২৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫