সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

সিলেটে সোহান-মুস্তাফিজরা , নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফিরেছে নাজমুল হোসেন শান্তরা। একই দিনে ঢাকা থেকে সিলেটে গেলেন নুরুল হাসান সোহান-নাঈম শেখরা। তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। তার আগেই ম্যাচের ভেন্যু সিলেটে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ দল।

দলের সঙ্গে প্রথম ধাপে সিলেটে গিয়েছেন নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বিসহ বেশ কয়েকজন ক্রিকেটার। বাকি ক্রিকেটাররাও শিগগিরই যোগ দেবেন বলে জানা গেছে।

এর আগে গেল (শনিবার) প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ।

আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে সোহান-মুস্তাফিজরা , নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে

আপডেট সময় ০৬:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫