ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে? সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের এসপি ফেনীতে, ফেনীর এসপি গোপালগঞ্জে বদলি সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

এবার ম্যাক্সওয়েলের আইপিএল শেষ

এবারের মতো আইপিএল যাত্রা শেষ হয়ে গেছে গ্লেন ম্যাক্সওয়েলের। পাঞ্জাব কিংসের এই তারকা অলরাউন্ডার আসরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের ডান হাতের আঙুল ভেঙে গেছে।

গতকাল বুধবার চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে একাদশে ছিলেন না ম্যাক্সওয়েল। ওই ম্যাচের টসের সময় অসি তারকার বিষয়ে কথা বলেছেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

আইয়ার বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক যে তার আঙুল ভেঙে গেছে। সত্যি বলতে, আমরা এখনো বিকল্প খেলোয়াড় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তবে আমাদের দলের মানসিকতা শক্তিশালী এবং যারা আমাদের মূল একাদশের বাইরে রয়েছেন, তাদের নিয়েও আমরা আত্মবিশ্বাসী। আমাদের দলে এমন অনেক খেলোয়াড় আছেন, যারা ম্যাচ জেতাতে পারেন। তাই আমরা সেসব বিকল্পের ওপরই নির্ভর করবো।’

পাঞ্জাবের আরেক অসি তারকা মার্কাস স্টয়নিস বলেন, ‘ম্যাক্সওয়েল স্ক্যান করিয়েছেন এবং ফলাফল ভালো আসেনি। সে ভেবেছিল ব্যাপারটা তেমন গুরুতর না, কিন্তু পরে সেটা খারাপের দিকে গেছে। দুর্ভাগ্যজনকভাবে ম্যাক্সির সম্ভবত পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে।’

ব্যাট হাতে এবারের টুর্নামেন্টে ম্যাক্সওয়েল খুব একটা ভালো করতে পারেননি। ৬ ইনিংসে মাত্র ৪৮ রান করেন। এর মধ্যে শেষ চার ম্যাচে এক অঙ্কেই বন্দি ছিলেন। তবে অফস্পিনে ৪ উইকেট নেন ম্যাক্সওয়েল। সর্বশেষ মেগা নিলামে তাকে ৪.২ কোটি ভারতীয় রুপিতে দলে নিয়েছিল পাঞ্জাব।

ম্যাক্সওয়েলের আগে পাঞ্জাব স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন পেসার লকি ফার্গুসন। তার বদলিও এখনো কাউকে ঘোষণা করা হয়নি। যদিও প্রধান কোচ রিকি পন্টিং জানিয়েছেন, শিগগিরই সেটা ঠিক করা হবে।

পন্টিং বলেন, ‘আমরা কিছু বিকল্প খেলোয়াড় সই করাবো। আমাদের ১২তম ম্যাচ পর্যন্ত সময় আছে খেলোয়াড় পরিবর্তনের। মানে, এখনো কয়েকটি ম্যাচ বাকি। আমাদের স্কোয়াডেই বেশিরভাগ পজিশন কাভার করা হয়েছে। আজমাতুল্লাহ ওমরজাই, অ্যারন হার্ডি—সে এখনো খেলেনি; জেভিয়ার বার্টলেট আজ খেলেনি। এটা কন্ডিশনের ওপর নির্ভর করছে। যখন আমরা ধর্মশালায় যাব, তখন সেখানে বল হয়তো একটু বেশি সুইং ও বাউন্স করবে, তখন ওদের বিবেচনায় আনা হবে।’

‘আমরা একটু ধৈর্য ধরছি। ম্যাক্সির (ম্যাক্সওয়েল) চোট হয়েছে মাত্র দু’দিন আগে, আর লকির প্রায় দুই-তিন সপ্তাহ আগে। একই সময়ে পিএসএল চলায় বাজারে খুব বেশি উচ্চমানের বিকল্প পাওয়া যাচ্ছে না। তাই আমরা অপেক্ষা করছি। ভারতীয় প্রতিভার দিকেও নজর দিচ্ছি এবং ভাবছি কীভাবে কিছু তরুণ ভারতীয় খেলোয়াড় দিয়ে নির্দিষ্ট ভূমিকা পূরণ করা যায়। আমরা কয়েকজনকে ধর্মশালায় নিয়ে যাচ্ছি, যাঁরা গতকাল আমাদের সঙ্গে অনুশীলন করেছেন এবং তাঁরা আমাদের সঙ্গে ভ্রমণ করবেন। ওখানেই আমরা তাদের আরও ভালোভাবে পর্যবেক্ষণ করব এবং সম্ভবত তাদের কেউ একজন পাঞ্জাবের চুক্তিও পেতে পারেন। এই সপ্তাহেই সিদ্ধান্ত নিতে হবে, ১২ ম্যাচের আগেই সবকিছু চূড়ান্ত করতে হবে। তাই অপেক্ষা করুন।’বর্তমানে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাঞ্জাব। তাদের ওপরে কেবল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিকে প্লে-অফের দৌড় থেকে একমাত্র ছিটকে যাওয়া দল এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য

এবার ম্যাক্সওয়েলের আইপিএল শেষ

আপডেট সময় ০৪:৪৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫