ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে? সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের এসপি ফেনীতে, ফেনীর এসপি গোপালগঞ্জে বদলি সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ

বিএনপি নেতার মৃত্যু ,মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. অহিদুন্নবী (৩৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোর ৪টায় উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের কবির আহম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত অহিদুন্নবী কাটাছরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তেতৈয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

নিহতের প্রতিবেশী এম আরিফ উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে বাড়ির পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে যান অহিদুন্নবী। পুকুরে বিদ্যুতের লাইন থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এক ছেলে এক মেয়ে রয়েছে।

কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক বলেন, অহিদুন্নবী আমাদের দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। অত্যন্ত বিনয়ী, নম্র ও ভদ্র ভাইটি এভাবে চলে যাবে ভাবতেই কষ্ট হচ্ছে।

এ বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মোবাইল নম্বরে অনেক বার বল দিলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে?

বিএনপি নেতার মৃত্যু ,মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে

আপডেট সময় ০১:০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫